window.googletag = window.googletag || {cmd: []}; googletag.cmd.push(function() { var anchorSlot = googletag.defineOutOfPageSlot('/23092209000/anchor', googletag.enums.OutOfPageFormat.BOTTOM_ANCHOR); if (anchorSlot) {anchorSlot.addService(googletag.pubads())} googletag.pubads().enableSingleRequest(); googletag.pubads().setCentering(true); googletag.pubads().collapseEmptyDivs(); googletag.enableServices(); }); SSC Physics MCQ || পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন পার্ট - ০১

SSC Physics MCQ || পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন পার্ট - ০১

SSC Physics MCQ || পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন পার্ট - ০১

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির ২য় অধ্যায় গতি এর বহুনির্বচনী প্রশ্ন দিয়ে দেবো। আশা করবো সবাই বুঝতে পারবেন। 

SSC Physics MCQ Chapter 2 Hand Note



৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান এর ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

নিচের প্রথম পর্বে মোট ২৫টি প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। 

আরো পড়ুন >> SSC Physics MCQ || পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন পার্ট - ০৪   

১. কোনো বস্তু কত দ্রুত চলতে তথা দূরত্ব অতিক্রম করছে তা যে রাশি দিয়ে পরিমাপ করা হয় তাকে কী বলে?

ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ

 

সঠিক উত্তর: (খ)

২. রুবেল দৌঁড়ে বায়তুল মোকররম থেকে 500 গজ দক্ষিণে গেল এখানে রুবেলের –
ক) বেগ 500 গজ
খ) দূরত্ব 500 গজ
গ) সরণ 500 গজ
ঘ) ত্বরণ 500 গজ
 

সঠিক উত্তর: (গ)

৩. কোনটি ভেক্টর রাশি?
ক) কাজ
খ) সময়
গ) দ্রুতি
ঘ) তড়িৎ তীব্রতা
 

সঠিক উত্তর: (ঘ)

৪. স্কেলার রাশির ক্ষেত্রে –
i.
দিকের প্রয়োজন আছে
ii.
একে মান দিয়ে প্রকাশ করা হয়
iii.
কাজ স্কেলার রাশির উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)

৫. মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 3m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 15m
খ) 5m
গ) 25m
ঘ) 75m
 

সঠিক উত্তর: (ঘ)

৬. 10 ms-1 হচ্ছে –
i.
অদিক রাশি
ii.
স্কেলার রাশি
iii.
প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)

৭. কোন ধরনের গতিতে বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে?
ক) রৈখিক গতি
খ) স্পন্দন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) চলন গতি
 

সঠিক উত্তর: (খ)

৮. সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তিত হওয়ার ঘটনাকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) বেগ
ঘ) সরণ
 

সঠিক উত্তর: (খ)

৯. একটি স্থির মার্বেলকে সজোরে আঘাত করায় মার্বেলটিতে 4 ms-2 ত্বরণের সৃষ্টি হলো। মার্বেলটি 12 m দূরত্বে গিয়ে থেমে গেলে মার্বেলটির শেষবেগ হবে –
i. 9.8 ms-1
ii. 0
iii. 35.28 kmh-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)

১০. 2 ms-2 ত্বরণ সৃষ্টিকারী এক্সিলারেটর চেপে 9 m যাওয়ার পর কোনো মোটরগাড়ির বেগ 10 ms-1 হলো। এক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটির বেগ ছিল –
i. 2 ms-1
ii. 5 ms-1
iii. 8 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)

১১. স্থির অবস্থান হতে একটি কণা 5 cms-2 সমত্বরণে কোনো নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে –
i. 3s
পর পর বেগ 15 cms-1
ii. 4s
পর এর বেগ 22 cms-1
iii. 3s
এ এর অতিক্রান্ত দূরত্ব 22.5 cm
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)

১২. বল কী রাশি?
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) স্কেলার রাশি
 

সঠিক উত্তর: (খ)

১৩. কোনো বস্তু সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
 

সঠিক উত্তর: (ক)

১৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i.
সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না
ii.
সরণের মাত্রা L
iii.
সরণ স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)

১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i.
সরণের হারকে বেগ বলে
ii.
বেগ ও ত্বরণের একক অভিন্ন
iii.
বেগের একক মিটার/সেকেন্ড (ms-1)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (গ)

১৬. দূরত্ব-সময় লেখ এর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল –
i.
বেগ নির্দেশ করে
ii.
বেশি হলে বেগ বেশি
iii.
সংখ্যাগতভাবে ত্বরণের মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)

১৭. পড়ন্ত বস্তুর সূত্র কয়টি?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
 

সঠিক উত্তর: (খ)

১৮. নিচের তথ্যগেুলো লক্ষ কর:
i.
পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে
ii.
সূর্য ছায়াপথে ঘুরছে
iii.
সূর্যের গ্রহসমূহ পৃথিবীর চারদিকে ঘুরছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)

১৯. পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে -
i.
দূরত্বে
ii.
দিকে
iii.
দূরত্বে ও দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)

২০. পর্যাবৃত্ত গতি –
i.
সরল দোলকের গতি
ii.
পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii.
ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ঘ)

২১. নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ?
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) ঘড়ির কাঁটার গতি
গ) সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
 

সঠিক উত্তর: (ঘ)

২২. রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?
ক) বক্রপথে
খ) বৃত্তাকার পথে
গ) সরল পথে
ঘ) পর্যাবৃত্ত পথে
 

সঠিক উত্তর: (গ)

২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i.
একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে
ii.
তাৎক্ষণিক দ্রুতির একক ms‑1
iii.
মোট অতিক্রান্ত সময় থেকে তাৎক্ষণিক দ্রুতি হিসাব করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (ক)

২৪. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i.
সকল স্থিতিই পরম
ii.
সকল গতিই আপেক্ষিক
iii.
কোনো গতিই পরম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
 

সঠিক উত্তর: (খ)

২৫. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) ক্রান্তীয় অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
 

সঠিক উত্তর: (ক)

আরো পড়ুন >> SSC Physics MCQ || পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি এর বহুনির্বাচনী প্রশ্ন পার্ট - ০২   


N. B. আমি এই অংশটি অন্য একটি সাইট থেকে কপি করে নিয়েছি। সমস্ত ক্রেডিট Study Point নাম ওয়েবসাইটের। 

1 Comments

Post a Comment
Previous Post Next Post

ads

ads